বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে বিদ্যুৎ পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে বিদ্যুৎ পিষ্ট হয়ে এক কৃষক মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেছেন। জানা গেছে, উপজেলার আটমূল ইউনিয়নের চককানু গ্রামের মৃত আবেদ আলীর ছেলে কৃষক রেজাউল করিম (৩৮) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী জমিতে ঘাস কেটে বাড়ী ফিরার পথে পরিত্যাক্ত বিদু্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এব্যাপারে মৃত রেজাউলের বড় ভাই হুমায়ন কবীর বলেন, আমার ভাই ঘাস কেটে বাড়ী ফিরার পথে অসাবধানতা বসত বিদ্যুতের পরিত্যাক্ত তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু বরণ করে। থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com