বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নয়ন রায় : গতকাল বগুড়ার জনপ্রিয় ৪২বগুড়া-০৭ সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু তাঁর ফেসবুক ওয়ালে ডাঃ মঈন’কে নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেন। সেখানে তিনি বলেন, “ডাঃ মঈন ও আমাদের করোনা চেতনাঃ ভয়ংকরী করোনা নিয়ে বিশ্ব আজ মহা আতংক হলেও কোন না কোন ভাবে আমলে নিতে পারছিনা দেশবাসী। মানুষ বাঁচার জন্য পুলিশ আর্মি দিয়ে পিটাতে হচ্ছে মানুষকেই ইহা কত্তবড় অবাক ও আফসোসের বিষয় ভেবে তার কূল কিনারা পাওয়া যায়না। উপরন্তু আমার দেয়া সতর্কতা মুলক স্টাটাসগুলিতে ইতরামি কমেন্টও করেছে অনেকে। সরকারি বেসরকারি ভাবে মহা ঢাকঢোল পিটেও যেন চেতনা ফিরছেনা মানুষের। অথচ আমাদের চিকিৎসা দিতেই স্ত্রীসহ দুই ফুটফুটে সন্তনের মায়া ত্যাগ করে চলে গেলেন আমাদের ডাঃ মঈন। ডা. মঈন উদ্দিন বাংলাদেশের ইতিহাসে প্রথম করোনা যোদ্ধা যিনি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন দিলেন।
তিনি গত ৫ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করলেও যথাসময়ে এ্যাম্বুলেন্স পাওয়া যায়নি।
তিনি সিলেটের একজন জনপ্রিয় ডাক্তার ছিলেন যাকে সবাই মানবিক ডাক্তার বলে আখ্যায়িত করে থাকেন। মানবতার সেবায় তিনি সদা তৎপর ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সেবা দিয়ে নিজের জীবন উৎসর্গ করার মাধ্যমে তিনি একটি ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশের চিকিৎসা সেবার ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। জাতি তাকে করোনা যোদ্ধা হিসেবে স্মরণ করবে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করার কারণে তাকে জাতীয় বীর ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহবান জানাব। তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব বলে আমি মনে করি।আমি মহান আল্লাহর নিকট আন্তরিকভাবে দোয়া করছি তিনি যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। তার জীবনের সকল নেক আমল কবুল করেন।”
মোঃ রেজাউল করিম বাবলু,সংসদ সদস্য,৪২ বগুড়া-০৭।