বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে আইসোলেশনে মৃত ব্যক্তির করোনা নেগেটিভ

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবক করোনায় আক্রান্ত ছিলেন না। আজ শুক্রবার তাঁর করোনা নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ আসে।

চাঁদপুর সদর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ও করোনাবিষয়ক ফোকাল পারসন সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালে মারা যাওয়া ওই যুবকের বয়স ছিল ৩৩ বছর। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় ওই যুবককে পেটের ব্যথা নিয়ে সদর হাসপাতালে আনা হলে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ৬ ঘণ্টার মাথায় ওই যুবক মঙ্গলবার সকাল আটটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে করোনা সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়। বিশেষ ব্যবস্থাপনায় লাশ দাফন করা হয়। কিন্তু তাঁর পরিবার ও এলাকাবাসীর দাবি ছিল ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন না। রাতে তিনি স্বাভাবিক ছিলেন। কোনো জ্বর বা সর্দি-কাশি ছিল না।

কিন্তু হাসপাতালের আরএমও ও করোনাবিষয়ক ফোকাল পারসন সুজাউদ্দৌলা রুবেল বলেন, ওই যুবককে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃত ব্যক্তির স্ত্রী জানান, তাঁর স্বামী ঢাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ মার্চ ঢাকা থেকে তিনি বাড়িতে আসেন। ঢাকা থেকে আসার পর তিনি শ্বশুরবাড়ি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com