বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে দেখতে না দেওয়ার দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ,আহত ১০

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যাক্তিকে দেখতে না দেওয়ার জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। থানায় অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,পৌর এলাকার আকন্দ পাড়া মহল্লার রায়হান নামের এক চালক ২ দিন পুর্বে ঢাকা থেকে বাড়ীতে এলে তাকে দেখতে উথলী রথবাড়ী এলাকার দুই গাড়ী চালক গত বৃহস্পতিবার তার বাসায় আসে। এসময় মহল্লার লোকজন তাদেরকে বাড়িতে ঢুকতে না দিয়ে রাস্তা থেকে বিদায় করে দেয়। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকালে বেড়াবালা আকন্দ পাড়া গ্রামের কয়েক জন রথবাড়ীতে এলে তাদেরকে মারধর করে। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মিমাংশার জন্য রথবাড়ীতে বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে রথবাড়ী এলাকার হারুন, তোতা সহ বেশ কয়েক জন তাদের উপর আবার হামলা করে। এতে বেড়াবালা আকন্দ পাড়া গ্রামের রিপন, রশিদ, সেলিম, কুদ্দুস, এনামুল, সিহাব, সৌরভ সহ ১০ জন আহত হয়। এ সময় কাউন্সিলর ফরিদ উদ্দিনকেও লাঞ্চিত করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com