বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

করোনায় সাভারে প্রথম মৃত্যু

ঢাকার সাভারের প্রথম কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি রাজধানীর মিরপুরসংলগ্ন সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। গতকালই তাঁর গ্রামটি লকডাউন করে দেওয়া হয়েছে।
সাভার উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, সাভারের কাউন্দিয়া এলাকার ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। সম্প্রতি তিনি যক্ষ্মায় আক্রান্ত হন। গতকাল তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। পরে তাঁরা নমুনা পরীক্ষা করে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান খান বলেন, তাঁকে রাজধানীতে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের জন্য নির্দিষ্ট কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com