বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শেরপুরে জ্বর, সর্দি, শ্বাসকষ্টে নারীর মৃত্যু, পরিবার কোয়ারেন্টিনে

শেরপুরে করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৫৫ বছর। তাঁর বাড়ি শেরপুর পৌর শহরের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায়। তিন দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন আজ বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও মোহাম্মদ ফিরোজ আল মামুন জানান, মৃত্যুর খবর পাওয়ার পর করোনা পরীক্ষার জন্য ওই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য কাল রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষায় করোনা শনাক্ত হলে মৃত নারীর পরিবারের অন্য সদস্যদের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হবে। আগাম সতর্কতা হিসেবে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com