বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
বগুড়া জেলা আজ বিকেল ৪টা থেকে লক ডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসক ফয়েজ আহমেদ। জেলা প্রশাসক ফয়েজ আহমেদ জানান, এরই মধ্যে ঢাকা থেকে আসা বগুড়ার আদমদিঘি উপজেলার বাসিন্দা এক পুলিশ সদস্য সহ ২জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। করোনা যেন সারা জেলায় ছড়িয়ে পড়তে না পারে সে জন্য গোটা জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। পরবতর্ী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে তিনি জানান। লক ডাউনের ঘোষনায় বলা হয়েছে, উক্ত সময়ে জেলায় জনসাধারনের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষনা করা হলো। লকডাউনকালে জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও রেলপথে অন্য কোন জেলা ও উপজেলা হতে কেউ এ জেলায় প্রবেশ ও বের হতে পারবেন না। জেলার অ্যভন্তরে ও আন্তজেলার ক্ষেত্রে একই রুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরনের পরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবায় চিকিৎসা সেবা, কৃষিপণ্য সংগ্রহ, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদু্যুত, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা ওষুধ সেবা সংশ্ল্ষি্ট যানবাহন কর্মী ইত্যাদি এবং সরকারি কর্তৃক ঘোষিত অণ্যান্য জরুরী পরিসেবা এর আওতা বহির্ভর্র্ূত থাকবে। এদিকে বগুড়া সিভিল সার্জনের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় ২৬৫১ জন হোম কোয়ারেনটাইনে ছিল। এর মধ্যে ছাড়পত্র নিয়েছে ১১৬৩জন। বর্তমানে রয়েছে ১৪৮৮জন। বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্রের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল জানান, আইসোলেশন ইউনিটে এখন পর্যন্ত ৫জন রোগী ভর্তি রয়েছেন। এদিকে এই রিপোর্ট লেখার সময় (দুপুর ২টা ৪৫ মিনিট) ওই হাসপাতালে ভর্তি হওয়া মোঃ জাকিরুল হোসেন (২৮) নামে এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা যান। হাসপাতাল সুত্রে জানা গেছে, ওই যুবক ১৭ এপ্রিল বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। ১৮ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট আসার আগেই আজ দুপুরে তার মৃত্যু হলো। মৃত এই যুবকের বাড়ি সদরের সাবগ্রাম ইউনিয়নে। উল্লেখ্য, বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র সরকারী মোহাম্মাদ আলী হাসপাতাল ও নমুনা পরীক্ষার জন্য শহীদ জিয়া্উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।