বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ইলেক্ট্রনিক থার্মোমিটার দিলেন এমপি বাবলু

নয়ন রায়,বগুড়া : করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদের সেবায় আজ শুক্রবার জেলার শাজাহানপুর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে বেলা ১১টায় ৪২বগুড়া-০৭ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু’র নিজ অর্থায়নে গাবতলী ও শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসার জন্য ইলেক্ট্রনিক থার্মোমিটার সহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এছারাও তিনি গাবতলি থানা ওসি সহ থানা পুলিশদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে গাবতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসুলেশন রুম দেখেন। তিনি বলেন, “সামন্য কয়েক দিন কষ্টের চেয়ে মৃত্যু ঝুকি অনেক বড় তাই আসুন নিরাপদে থাকি স্বাস্থ্যবিধি মেনে চলি।” এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত ডাঃ মোতারব হোসেন, গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ সারমিনা পারভিন, শাজাহানপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com