বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হলো আরও ২জন

বগুড়া অফিস : বগুড়ায় প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হলো আরও দুইজন। বৃহস্পতিবার রাত আটটার দিকে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে জেলায় বর্তমানে ১৪জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো। বৃহস্পতিবার রাতে যাদের করোনা পজেটিভ বলে ঘোষণা দেওয়া হয়েছে তাদের মধ্যে গাবতলীর ২৫ বছরের এক যুবক এবং শিবগঞ্জ পৌর এলাকার তেঘরিয়া নয়াপাড়া গ্রামের ২৫ বছরের এক নারী রয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার আমাদের হাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ৫১ জনের ফলাফলের রিপোর্ট আসে। সেই ফলাফল অনুযায়ী দুইজন পজেটিভ এবং বাকিবাকি ৪৯জনের ফলাফল নেগেটিভ এসেছে। যাদের করোনা পজেটিভ এসেছে তাদের ব্যাপারে স্বাস্থ্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com