বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সুস্থ হলো করোনায় আক্রান্ত এক মাসের শিশু

জিটিবি নিউজঃ করোনাভাইরাসে প্রতিদিন বিশ্বে অসংখ্য লোক আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। এর মধ্যে ইতিবাচক খবর দিল থাইল্যান্ড। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মাত্র এক মাসের নবজাতক সুস্থ হয়েছে। চারটি অ্যান্টিভাইরাল ওষুধের সংমিশ্রণ প্রয়োগে নবজাতকটি সুস্থ হয়েছে বলে দাবি করেছেন ওই শিশুকে চিকিৎসাদানকারী চিকিৎসকেরা।

করোনাভাইরাসে আক্রান্ত ওই নবজাতককে ভর্তি করা হয়েছিল রাজধানী ব্যাংককের বামরাসনারাদুরা ইনফেকশাস ডিজিজ ইনস্টিটিউটে। চিকিৎসায় নিয়োজিত ছিলেন বিশাল মুলাসার্ট। তিনি গত বুধবার বলেন, নবজাতকটিকে ১০ দিন চিকিৎসা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। চিকিৎসকেরা প্রতিদিন নিয়মিতভাবে নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করে দেখছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com