বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

অসহায় রিকশা-ভ্যান চালকদের ইফতারের খাবার দিলেন নয়ন রায়

বগুড়া সংবাদদাতা : বিশ্বব্যাপি মরণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং সংক্রমণ রোধে, গরিব অসহায় দিনমজুর রিকশা-ভ্যান চালকদের মাঝে আজ শনিবার বি-ব্লক চত্বরে ইফতারের খাবার দেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা সভাপতি সাংবাদিক নয়ন রায়। এসময় তিনি তাদের টাকা স্পর্শ করলে হাত ধোয়ার বিষয়ে জানান। তিনি বলেন, “জন্মসূত্রে সনাতন ধর্মের ঘরে জন্মালেও কোন ধর্মকে অসম্মান করিনি। আমার আশপাশের বেশিভাগ শুভাকাঙ্ক্ষী মুসলিম। আমি পুজার থেকে ঈদে বেশি আনন্দ করি। এর আগেও এমন কাজ করেছি তবে অপ্রকাশে। এবার বছরের প্রথমেই ভেবে রেখেছিলাম অন্তত দুইজন করে হলেও রমজানের এই এক মাস অসহায় রোজাদার মানুষদের ইফতার করাবো। অন্তত দুইজন একারণে আমাদের দুটি হাত যদি এই দুহাত দিয়ে অন্তত দুইজন করে মানুষের পাশে দাঁড়াই তাহলে সোনার বাংলাদেশ গড়তে আমারাও অংশীদার হবো।” বিতরণকালে সহযোগিতায় ছিলেন বগুড়া জেলা কমিটির সাধারণ সদস্য ও অফিস সহায়ক অসীম চন্দ্র বড়াই।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com