বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে কর্মহীন মানুষের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরস, সাধারণ সম্পাদক মাইনুল  হোসেন খান নিখিল এর আহ্বানে বগুড়া জেলা যুবলীগ নেতা সাবেক মন্ত্রী  মরহুম মোজাফ্ফর হোসেন এর একমাত্র পুত্র  মোবাশ্বার হোসেন স্বরাজ এর ব্যক্তিগত তহবিল থেকে করোনা ভাইরাস এর কারণে এলাকার  ৪শতাধিক  কর্মহীন  ও গরীব, দুঃস্থদের মাঝে গতকাল রবিবার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ডিইউএস মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।

এসময় উপস্থিত ছিলেন  সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম দুলু, বগুড়া জেলা যুবলীগ নেতা মোবাশ্বার হোসেন স্বরাজ, জেলা যুবলীগ নেতা তুষার, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জোহা শামীম, আলিয়ারহাট মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আরো  উপস্থিত ছিলেন মাওঃ আনিছুর রহমান, মাওঃ এনামুল হক, সমাজ সেবক  শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, মোকছেদ আলী, শাহিনুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com