বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম লতিফুল বারী মিন্টু ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত রেখেছেন। গতকাল মঙ্গলবারও স্থানীয় কদমতলীতে অসহায় ও কর্মহীন দেড়শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি (মিন্টু চেয়ারম্যান)। এর আগে তিন ছয়শতাধিক মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছেন। আবার সরকারীভাবে ৮শত পরিবারকে ত্রাণ সামগ্রী তিনি বিতরণ করেছেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, ইউপি মেম্বার সম্পা আক্তার ছাত্রলীগ নেতা মিজানুর রহমান পান্না, জুয়েল প্রমূখ।