বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গাবতলীতে যুবদল ও ছাত্রদলের যৌথভাবে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান প্রদত্ত এবং মোরশেদ মিল্টনের তত্ত¡াবধানে গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে স্থানীয় নাড়ুয়ামালা অ্যাম্বিশন ক্যাডেট পাবলিক স্কুল মাঠে অসহায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নাড়–য়ামালা ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম টুকু, যুবদল নেতা রুহুল হাসান রুহিন, আমিনুল ইসলাম বাবু, তাজুল ইসলাম, মিনহাজুল ইসলাম মিনহাজ, সোহানুর রহমান সোহাগ, আঃ কাদের, মাসুদ, মামুনুর, সাদ্দাম, শাহ আলম, গুলজার, আল আমিন, মিন্টু, সোহেল ছাত্রদল নেতা এমআর হাসান পলাশ, নাবিব, জাকিরুল, মোস্তাফিজার, সাদ্দাম, আনিছ, স্বপন, জাকির, আরিফ প্রমূখ। খাদ্য সামগ্রী বিতরণকালে খালেদা জিয়া ও তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com