শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ট্রাকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্ত্রী-স্বামীসহ নিহত ৩

জিটিবি নিউজঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে সয়াবিন তেলবাহী একটি ট্রাক খাদে পড়ে স্ত্রী-স্বামীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (২৮) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২০)। অপরজন হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ভোরে ঢাকা থেকে একটি সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক দিনাজপুর যাচ্ছিল। পথে নলকা ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com