বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রংপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান

জিটিবি নিউজঃ রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে রংপুর মহানগর ও ৮ উপজেলার মোট ৭শ’ ৫০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে প্রায় ৩৪ লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

বুধবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডাদের নিজস্ব উদ্যোগে রংপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং মানচিত্র কর্মাশিয়াল মার্কেটের অর্জিত অর্থ থেকে রংপুর মহানগর ও ৮ উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে এ আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে সাড়ে ৪ হাজার টাকার চেক তুলে অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, গোলাম মোস্তফা, হাজী আতিয়ার রহমান, মাহাবুবর রহামান, আকবর হোসেন সহ জেলা ও মহানগরের মুক্তিযোদ্ধারা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com