বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ডিমলায় ওয়াস অবকাঠামো তালিকা হস্তান্তর সভা অনুষ্ঠিত

নীলফামারীর প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় ডিপিএইচই প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় সরকারের কাছে ওয়াস অবকাঠামো গুলোর তালিকা হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(২৯ মে)দুপুরে পল্লীশ্রীর উপজেলা ইউনিট অফিসে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই সভা বাস্তবায়ন করেন।পল্লীশ্রীর ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মস্তফার সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডিমলার সহকারী প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোজাফ্ফর হোসেন,টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য হামিদুল ইসলাম প্রমূখ।এছাড়াও এতে নারী ওয়াস দলের ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com