বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
যশোর প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা পৌরসভার অভ্যান্তরের প্রথম পর্যায়ে ৯টি ওয়ার্ডের ৩৬টা মসজিদের মুসল্লিদের জন্য করোনা সচেতনা সৃষ্টি করতে করোনা প্রতিরোধেক সামগ্রী ও লিফলেট বিতরণ করেছেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।
এসময় তিনি বলেন, আবারও আমাদের মধ্যে করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। যার কারণে করোনার প্রতিরোধেক সামগ্রী হিসেবে পৌরসভার অভ্যান্তরের প্রতিটি মসজিদের মুসল্লিদের জন্য ৫ বক্স মাক্স, মসজিদ পরিস্কার রাখার জন্য ১ লিটার স্যাভলন, ১ ডজন এন্টিসেপটিক সাবান দেওয়া হয়েছে। প্রয়োজনে আবারও দেওয়া হবে। এছাড়াও মাদক ছেড়ে খেলা মাঠে ফিরিয়ে আনতে পৌরসভার অভ্যান্তরের প্রতিটি ওয়ার্ডের শিশু কিশোরদের মধ্যে খেলার প্রতি উৎসাহ বাড়াতে জার্সি ও ফুটবল দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর এ সব বিতরন কালে পৌর মেয়রের কার্যালয়ে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শ্যামলী খাতুন, জেসমিন সুলতানা, নাজমুন নাহার, কাউন্সিলর নজরুল ইসলাম, আরিফুর রহমান, সাজ্জাতুল জামান রনি, আব্দুল আলিম গাজী, একরামুল হক খোকন, নুরুজ্জামান (বাবু), আমিরুল ইসলাম রাজা, তারিকুজ্জামান, ইউনুছ আলী, পৌরসভার সচিব সন্তোষ হাজরা, সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী সর্দার, হিসাব রক্ষক খায়রুল আলম সহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।