বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নেত্রকোনা প্রতিনিধি :
‘মানুষ মানুষের জন্য ‘ বন্যার্তদের পাশে কল্যাণী যুব ফাউন্ডেশন,এই শ্লোগানকে সামনে নিয়ে
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কল্যাণী যুব ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন কেন্দুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে।
এই সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দুয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসান বলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল এঁর নির্দেশ মতে করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষ যখন ঘর বন্দি ছিল তখনো আমাদের কল্যাণী যুব ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়ে ছিল। অসহায় মানুষের সহযোগিতা করেছি।
এবার যখন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বন্দি হয়ে পড়েছে এবারো আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, সহযোগিতা করছি।
তিনি আরো বলেন, আমাদের সংগঠনের শ্লোগান, ‘মানুষ মানুষের জন্য’ বন্যার্তদের পাশে কল্যাণী যুব ফাউন্ডেশন’ তাই বন্যায় ক্ষতিগ্রস্ত কেন্দুয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের কয়েক শতাধিক পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আমাদের ত্রাণ বিতরণ আব্যাহত আছে।
তাছাড়া আশা করছি কোরবানি ঈদের দিন বন্যাতর্দের মাঝে কোরবানি গরুর মাংস বিতরণ করব।