বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কেন্দুয়ায় বন্যার্তদের মধ্যে সাবেক চেয়ারম্যানের ত্রাণ সামগ্রী বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি :

বন্যার্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে তিনি উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগবাজার, জালালপুর, বিষ্ণুপুরসহ বেশ কয়েকটি গ্রামের বন্যাদুর্গতদের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, জেলা ছাত্রদলের সহসভাপতি পায়েল ভূইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফিন আহমেদ ভূইয়া প্রিন্স, সদস্য মিজানুর রহমান সাব্বিরসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত এক সপ্তাহে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাধারণ মানুষের প্রিয় এই নেতা কেন্দুয়া উপজেলার বলাইশিমুল, মোজাফরপুর ও আশুজিয়া ইউনিয়ন এবং আটপাড়া উপজেলার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com