বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নেত্রকোণার দুর্গাপুরে পুকুর থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার দুর্গাপুরের পুকুর থেকে আল আমিন(২২) নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বানিয়াপায়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনের পুকুর থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। ট্রাক চালক আল আমিন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন আল আমিন রাতের খাবার শেষে বাসা থেকে বের হয়ে ঢাকা থেকে আসা তার সহপাঠী শিমুল ও নিজাম উদ্দিনের সাথে আড্ডা দেয়। আড্ডা শেষে রাত দুইটায় যে যার বাসায় চলে যায়।আল আমিনের পরিবারের লোকজন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে আল আমিনের দরজা খুলা। ঘরে গেলে আল আমিনের ছোট ভাই পরিবারকে জানায় রাতে ভাই বাসায় আসেনি।

পরে পরিবার সহ স্থানীয়রা খোজাঁখুজি শুরু করে। খোজাঁখুজির এক পর্যায়ে স্থানীয়রা পুকুর পাড়ে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে আল আমিনের পরিবারকে খবর দেই। পরে তার পরিবার এসে শনাক্ত করে এটি আল আমিনের জুতা ও মোবাইল।

এরপর স্থানীয়রা পুকুরে নেমে তাকে খোজাঁখুজি শুরু করে না পেয়ে পুকুরে জাল ফেললে জালে উঠে আসে আল আমিনের মরদেহ। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলআমিনের সহপাঠী শিমুল ও নিজাম উদ্দিনকে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com