বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের ভীমপুর গ্রামে মৃত মফিজ উদ্দিনের ছেলে মো.আবুল কাশেম(৫২) কে পূর্ব শত্রুতার জেরে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানাযায় গত ১১/০৭/২০২২ ইং তারিখে জমি জমা সংক্রন্ত ঘটনাকে কেন্দ্র করে মৃত মফিজ উদ্দিনের বড় ছেলে সাইদুর সরদার(৬৫) মো.আইজুল(৫৫) মোছা. শারমিন আক্তার, মহিলা বিবি সহ তাদের আত্নীয়রা দলবদ্ধহয়ে অতর্কিত হামলা মারধোর শুরু করে মো.আবুল কাশেমকে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে সকলে পালিয়ে যায়। এলাকার লোকজন এসে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়।
এবিষয়ে ভুক্তভোগী আবুল কাশেম বলেন, আমাকে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার নবনির্মিত বাড়ির ভিত দেওয়া ঘর জোরপূর্বক দখল করে টিন দিয়ে ঘিড়ে রেখেছে। আমার বাড়ি ভেতরে যাবার রাস্তাও রাখেনি,এবং এই জমির বিষয়ে আমার মা আমার পক্ষ নিয়ে কথা বলার কারণে আমার মা’কে মেরে হাত ভেঙ্গে দিয়েছে। আমি সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছি তাই প্রশাসনের কাছে জোর দাবী আমাকে যেন সঠিক বিচার করে দেওয়া হয়।
বিবাদী আইজুল এর সাথে কথা বলে জানা গেছে,তিনি তার যায়গা দখল করেছে,কাওকে কোন মারপিট করেনি,এই বিষয়ে কোন কথা বলতে রাজি নয় বলে জানান।
স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, আমরা মিমাংসা করার চেষ্টা করেছি,আবুল কাশেম প্রকৃত জমির মালিক, তার জমি সে পাবে। এই জমি বিষয়ে কয়েকবার বৈঠক করেও কোন কাজ হয়নি। সাইদুর সরদার জোরপূর্বক দখল করে রাখার কারণে আবুল কাশেমকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম জুয়েল বলেন,এই বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি, ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেওয়া আছে, তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।