বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বি.এম.চর ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দন

বিশেষ প্রতিনিধি :

হাজারো বাংগালী জাতির অহংকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রাণপ্রিয় সংগঠন
” বাংলাদেশ আওয়ামী লীগ “ও বঙ্গবন্ধু তনয়া, ডিজিটাল বাংলার রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি “জননেত্রী শেখ হাসিনা ” বলেছেন – সমগ্র বাংলাদেশে জেলা, উপজেলা, সাংগঠনিক থানা এবং ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর কমিটি গঠন বাধ্যতামূলক।

তিনি আরো বলেন – দলের দুঃসময়ের ত্যাগী নেতা-কর্মীরা যাতে তাদের যোগ্য সম্মান পান কেন্দ্রীয় নেতৃবৃন্ধের প্রতি আদেশ দেন। দেশনেত্রী সবাইকে সাবধান করে দিয়ে বলেন – আমার সংগঠনে যেন কোন ধরনের হাইব্রিড নেতার স্থান না হয়।তারই ধারাবাহিকতায় বিগত ২৬ জুন ‘২২ ইং তারিখে অনুষ্ঠিত হয় সমুদ্রকন্যা কক্সবাজারের আওতাধীন মাতামুহুরি সাংগঠনিক থানার বি.এম.চর ইউনিয়ন আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক কাউন্সিল সম্মেলন।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চট্রগ্রামের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ( চকরিয়া – পেকুয়া) এর সম্মানিত সাংসদ সদস্য জনাব, আলহাজ্ব জাফর আলম ( বিএ অনার্স & এম)। আরো উপস্থিত ছিলেন মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি জনাব, সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব, মহসিন বাবুল সহ উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ের বহু তৃণমুল নেতা-কর্মী। উক্ত কাউন্সিলে সম্মানিত কাউন্সিলরবৃন্দ এবং ডেলিগেটেডবৃন্দের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন – বাংলাদেশ আওয়ামী লীগ এর দুঃসময়ের সাহসী কান্ডারী বি.এম.চর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান এবং বি.এম.চর ইউনিয়ন আওয়ামী লীগ এর বর্তমান সভাপতি জনাব, আলহাজ্ব বদিউল আলম ভাই, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন – উদীয়মান তরুণ রাজনৈতিক নেতা জনাব, শহীদুল ইসলাম খোকন।

নব- নির্বাচিত সভাপতি ও সাধারণ -সম্পাদক কে মুজিবীয় উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান – ছাত্র সংগঠক, চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, চট্রগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি জনাব, ” সাকের উল্লাহ ( সাগর) । আমাদের প্রতিনিধি অনুষ্টিতব্য অত্র ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল নির্বাচন এবং ইউনিয়ন বাসীর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে, নব- নির্বাচিত সভাপতি জনাব আলহাজ্ব বদিউল আলম ভাই আমাদের জানান – অত্র ইউনিয়ন আওয়ামী লীগ এর সমস্ত নেতা-কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত স্বপ্ন বুকে ধারণ করে সব ধরনের অপ-শক্তি কে রুখে দিতে প্রস্তুত। তিনি অত্র ইউনিয়ন এর সমস্ত কাউন্সিলর ও ডেলিগেটড বৃন্ধের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নব- নির্বাচিত সভাপতি আরো বলেন – অত্র ইউনিয়ন পরিষদে বিভিন্ন ধরনের অনিয়ম – অপকর্ম চালিয়ে যাচ্ছেন বি.এন.পি ও জামায়াত-শিবিরের এজেন্ডা বর্তমান চেয়ারম্যান জনাব, জাহাঙ্গীর আলম ও তার পালিত কিছু উৎশৃখল ব্যক্তিমহল। যার পরিনামে অনেক হয়রানি ও অপমানের শিকার হয় হাজারো অসহায় ইউনিয়ন বাসী।

তিনি সম্মানিত সাংসদ সদস্য ও সম্মানিত UNO সাহেব এবং আইন -শৃখলা বাহিনীদের প্রতি এই অমানবিক চেয়ারম্যান ও ড্রাগ ব্যবসায়ীদের আশ্রয়দাতা ( মুল হোতা) এর দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান। নব- নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অত্র ইউনিয়ন কে সমস্ত ড্রাগ ও ইউনিয়ন পরিষদ এ জারিকৃত অনিময়ের প্রতি স্বোচ্চার হওয়ার জন্য সমগ্র ইউনিয়ন বাসী কে আহবান জানান এবং উপর মহলের নেতা-নেত্রী দের সাহায্য প্রয়োজন মনে করেন।

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ -সম্পাদক ব্জ্র কন্ঠে বলেন – উক্ত ইউনিয়নের সমস্ত অন্যায় – অবিচারের দৃষ্টান্তমুলক বিচার অত্র ইউনিয়ন বাসীর আকুল আবেদন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com