বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাতিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ৫১ পরিবার

 হাতিয়া প্রতিনিধি :

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্ত্মবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় নোয়াখালীর হাতিয়া উপজেলার আরো ৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এই ঘর পেয়ে খুব খুশি।

২১ জুলাই (বৃহস্পতিবার সকালে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়েই আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে হাতিয়া উপজেলার ৫১টি ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও পাকা ঘরের চাবি হস্ত্মান্ত্মর করা হয়। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ২ লক্ষ৬৫ হাজার টাকা। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্যাহ, পৌর মেয়র কে.এম ওবায়েদ উল্যাহ, হাতিয়া থানার ওসি (তদন্ত্ম) কাঞ্চন কুমার দাস, বুড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরম্নল ইসলাম প্রমুখ।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় সঠিক ভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই সকল সুবিধাভোগী পরিবার নির্বাচন করা হয়।

পরে উপজেলা কমিটির কঠোর তদারকির মাধ্যমে মানসম্মত ও টেকসই আধাপাকা ঘর নির্মাণ করা হয়। হাতিয়ায় প্রথম ধাপে ২৪৮টি, দ্বিতীয় ধাপে ১০০টি এবং তৃতীয় ধাপে ৫১টি ঘরের কাজ সম্পন্ন করা হয়েছে। বাকী ৫৯টি ঘর নিষ্কন্টক খাস জমি পাওয়া সাপেক্ষ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মাণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com