বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাইমচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বিশেষ প্রতিনিধি :

৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এ স্লোগান নিয়ে যথাযথ মর্যাদায় সারাদেশের ন্যায় হাইমচর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা, সনদপত্র বিতরন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোহাইহলা চৌধুরী। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা তন্ময় বনিকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ মোঃ ফয়সাল, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা.শাহরিন আফরিন, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, পল্লী বিদ্যুৎ এজি এম হাফিজুর রহমান প্রমুখ।

সভাশেষে পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরন করা হয়। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্হিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com