বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়ন

 দিনাজপুর প্রতিনিধি:

পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ।

২০২১-২০২২ অর্থ বছরের কার্যক্রমে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এই উপলক্ষে ২১ জুলাই বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে,রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে

দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের হাতে সন্মাননা ক্রেস্ট তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইঞা।

এসময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.আবু মোঃ জাকিরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান,সিভিল সার্জল ডা.শামিম আহম্মেদ,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com