বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবচরের এক্সপ্রেসওয়ে থেকে কিশোরের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলার শিবচরে বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে সাকিব শেখ(১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ। শনিবার(৩০ জুলাই) বিকেলে মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। রাস্তা পার হবার সময় কোন গাড়ি ছেলেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত সাকিব শেখের বাড়ি উপজেলার মাদবরচর ইউনিয়নে বলে জানা গেছে।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে,’ এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় সড়কের উপর থেকে দূর্ঘটনায় নিহত এক তরুনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় কোন দ্রুতগতির গাড়ি ছেলেটিকে চাপা দিলে তার মৃত্যু হয়। প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি হাইওয়ে থানায় আনা হলে স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মো.সাখাওয়াত হোসেন বলেন,’রাস্তার উপর পড়ে থাকা অবস্থায় আমরা লাশটি উদ্ধার করি। কোন গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে বোঝা যাচ্ছে। খবর পেয়ে নিহতের পরিবার থানায় এসেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com