বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ নিরলস ভাবে করে যাচ্ছেন মিলন মিয়া

বিশেষ প্রতিনিধি :

প্রতিদিনের ন্যায় রবিবার ২৪ নভেম্বর সকালে ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ নিরলস ভাবে করে যাচ্ছে ময়মনসিংহ জয়নুল পার্কের সুপারভাইজার মোঃ মিলন মিয়া এবং মিলন মিয়ার তদারকিতে কাজ করে যাচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা।

“যত্রতত্র ময়লা ফেলবো না, পরিচ্ছন্ন কর্মীর নিকট ময়লা দিবো, পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়বো “এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ সিটি করপোরেশন এর প্রশাসক মোঃ মোঃ মোখতার আহমেদ এর নিদের্শে ও মসিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মহব্বত আলীর সার্বিক সহযোগিতায় দিন রাত পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে জয়নুল পার্কের সুপারভাইজার মিলন মিয়া। পরিচ্ছন্ন কালে সুপারভাইজার মিলন মিয়া বলেন পার্কের পরিবেশ রক্ষার্থে ও সৌন্দর্য বৃদ্ধিতে আমরা সার্বক্ষণিক এই পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছি।

আগামী ইংরেজী নববর্ষকে সামনে রেখে পার্কের পরিবেশ রক্ষার্থে ও সৌন্দর্য বৃদ্ধিতে আমাদের এই কাজ অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com