বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি :
শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ইং ময়মনসিংহ নগরীর ভাষা সৈনিক এম শামসুল হক মুক্ত মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ৮ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলার সমাপনী পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান, ফরিদ আহমেদ, মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহ। জেলা প্রশাসক মুফিদুল আলম, মোঃ খায়রুল ইসলাম, অধ্যক্ষ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ। মোঃ ফরিদ উদ্দিন সরকার, উপ-পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার।