বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল এবং আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভার জন্য কম্বল কিনতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়াও শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মাঝে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে
কম্বল বিতরণ এবং কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।