বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ধুনটে পিএসসি কৃতি শিক্ষার্থীদের ওমান প্রবাসীর সংবর্ধনা

কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে পিএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার বাকশাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ র্সবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার নুরুল ইসলাম। উল্লেখ্য প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও আওয়ামী যুবলীগের ওমান কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক লিটন রানার সৌজন্যে ১৫ জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সালাউদ্দিন, সহকারী শিক্ষক মাহমুদা মিতু, শ্যামলী আকতার, রেজাউল করিম, রাঙ্গা মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, কমিটির সদস্য বৃন্দ ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com